আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প স্বীকার করেছে ইরানের নৌবাহিনী বিভিন্ন ধরনের অস্ত্র দিয়ে তিনটি আক্রমণকারী মার্কিন ডেস্ট্রয়ারের ওপর পাল্টা আঘাত হেনেছে।
ট্রাম্প মার্কিন ডেস্ট্রয়ারগুলোর পালিয়ে যাওয়াকে ইরানের গোলাবর্ষণ থেকে তাদের পশ্চাদপসরণ বলে বর্ণনা করেছে!
কেশম ও বন্দর আব্বাসে হামলার পর, পশ্চিম এশিয়ায় অবস্থিত মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সাইবারস্পেসে একটি বিবৃতি জারি করে বন্দর আব্বাস ও কেশমের বিভিন্ন এলাকায় হামলা চালানোর দাবি করেছে।
এদিকে, ইসলামিক প্রজাতন্ত্র ইরানের নৌবাহিনীও ঘোষণা করেছে যে, দুটি ইরানি তেল ট্যাংকারের ওপর মার্কিন ডেস্ট্রয়ারের হামলার জবাবে তারা ক্রুজ ক্ষেপণাস্ত্র ও যুদ্ধ ড্রোন দিয়ে সেগুলোর ওপর পাল্টা আক্রমণ করেছে।
Your Comment